বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
 

র‍্যাব-৮ এর অভিযানে রাজাপুরে বিদেশি পেন গান উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৬

---

মোঃআব্দুল্লাহ আল মামুন, স্টাফ রিপোর্টার

র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষন, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, মজুতদারি, মাদক ও অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।

তারই ধারাবাহিকতায়, ১৯ মে ২০২৬ ইং তারিখ র‍্যাব-৮, বরিশাল এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাত অনুমান ২.১০ ঘটিকার সময় ঝালকাঠি জেলার রাজাপুর থানার অন্তর্গত ০১ নং সাতুরিয়া ইউনিয়নের জনৈক মোঃ নান্নু শিকদার এর বসতবাড়ির পিছনে চলাচলের ঢালাই গলি রাস্তার পার্শ্বে মুরগীর খোপের পিছনে নীল পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ০১(এক) টি অবৈধ বিদেশী আগ্নেয়াস্ত্র (পেন গান) পরিত্যক্ত অবস্থায় সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত ঝালকাঠি জেলার রাজাপুর থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠনে র‍্যাব-৮ এর এই ধরনের আপোষহীন অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon