বুধবার, ২০ মে ২০২৬
 

বোচাগঞ্জে ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৬

---

মাসুদ জাহাঙ্গীর, দিনাজপুর)

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বোচাগঞ্জ উপজেলা ভূমি অফিসের আয়োজনে “ভূমি সেবা মেলা-২০২৬” উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল- বোচাগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। মঙ্গলবার (১৯ মে) উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। পরে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি পিনাক বলেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাল ও জনবান্ধব করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের দোরগোড়ায় দ্রুত ও সহজ ভূমি সেবা পৌঁছে দিতে ভূমি সেবা মেলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি ভূমি সংক্রান্ত সেবা গ্রহণে দালালচক্র থেকে দূরে থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ হাসান। এছাড়াও বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভিপি শফিকুল আলম ও অন্যান্য বিএনপি নেতৃবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। বক্তারা ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি, খতিয়ান ও পর্চা সংগ্রহসহ বিভিন্ন ডিজিটাল ভূমি সেবার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon