মঙ্গলবার, ১৯ মে ২০২৬
 

কাঁঠালিয়ায় আদালতে মামলা নিস্পতির আগেই পাঁকা স্থাপনা নির্মানের চেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬

---

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার উত্তর আনইলবুনিয়া গ্রামে আদালতে মামলা চলমান বিরোধীয় জমিতে জোড় করে বসত ঘর উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে।

মামলার বাদী আবদুল মালেক সিকদার জানান, একই গ্রামের আবুল কাশেম, আবু বকর, নুরুল হক, আনোয়ার হোসেনের সাথে জমি নিয়ে বিরোধ চলছে তার। এনিয়ে তিনি আদালতে ভুমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে একটি মামলা দায়ের করেন যার নং- ১/২০২৬। মামলা চলমান থাকা অবস্থায় মামলার বিবাদীরা মামলা নিস্পত্তি হওয়ার পুর্বেই বিরোধপুর্ন জমিতে পাকা ভবন করার জন্য ইট বালু জমা করেন।

ইহা ছাড়াও জমির মূল মালিক হাফেজ মো. মোকলেচ  হোসেন একই দাগ ও খতিয়ান দিয়া একাধীক ব্যক্তির নিকট জমি বিক্রি করায় ক্রেতাগন জমি ভোগ দখল নিয়া ঘোর বিপাকে পড়েছে।

বিরোধীয় জমিতে ঘর তোলার অভিযোগ অস্বীকার করে আবুল কাশেম জানান, এ জমি আমরা কিনেছি এবং যে মামলা আদালতে করেছিল তা খারিজ হয়ে গেছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon