বুধবার, ১৩ মে ২০২৬
 

কাঁঠালিয়ায় ওলামা দলের কমিটি গঠন উপলক্ষে কর্মীসভা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২৬

 ---

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের ওলামা দলের কমিটি গঠন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পর্যায়ে ওলামা দলকে আরও সক্রিয় ও গতিশীল করতে এই সভার আয়োজন করা হয়।

কাঁঠালিয়া উপজেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী নেয়ামত উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ছাইদুর রহমান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ঝালকাঠি জেলা ওলামা দলের সদস্য সচিব আহসান হাবীব সোহাগ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা সাইদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, শৌলজালিয়া ইউনিয়ন ওলামা দলের নেতা মাওলানা আব্দুর রহিম ও মাওলানা মাসুদ উল্লাহ প্রমুখ।

সভায় বক্তারা সংগঠনকে তৃণমূল থেকে আরও শক্তিশালী ও আদর্শিক ভিত্তিতে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। দলীয় আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নের জন্য সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান নেতৃবৃন্দ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon