![]()
মাসুদ জাহাঙ্গীর, দিনাজপুর
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জে শ্রী শ্রী বাসুদেব মন্দির কার্যনির্বাহী কমিটির আয়োজনে সার্বজনীন মহানাম যজ্ঞ ও পদাবলী কীর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন। রবিবার (১০ মে) রাত ১০ টার
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য (এমপি)সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে ধর্মীয় অনুষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি সকল ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভিপি শফিকুল আলম সহ অন্যান্য বিএনপি নেতৃবৃন্দ, উপজেলা যুবদল ও ছাত্র ও নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সমাজসেবক, সুধীজন ও মন্দির কমিটির নেতৃবৃন্দ। অতিথিরা মহানাম যজ্ঞ ও পদাবলী কীর্তনের মাধ্যমে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করেন। মন্দির কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ জানান, প্রতিবছরের ন্যায় এবারও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মহানাম যজ্ঞ ও পদাবলী কীর্তনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান ঘিরে এলাকাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করে। শেষে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



মন্তব্য