সোমবার, ১১ মে ২০২৬
 

রাজবাড়ীতে ৮ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, ইয়াবাসহ আটক ১

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৬

---

মোঃ শাকিল মোল্লা,রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ী সদর থানা পুলিশ পৃথক অভিযানে ৮ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে। একই সঙ্গে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

রোববার (১১ মে) রাজবাড়ী সদর থানার পক্ষ থেকে পাঠানো পৃথক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষের দিকনির্দেশনায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১ জন জিআর সাজাপ্রাপ্ত, ৩ জন জিআর ওয়ারেন্টভুক্ত এবং ৪ জন সিআর ওয়ারেন্টভুক্তসহ মোট ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— জিআর সাজাপ্রাপ্ত আসামি রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর নিউকলোনী এলাকার মৃত জমির শেখের ছেলে মোঃ হাসান শেখ (২৪)।

জিআর ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন রাজবাড়ী সদর উপজেলার চরনারায়নপুর এলাকার বিল্লাল মন্ডলের ছেলে সাব্বির মন্ডল (২৮), রাজবাড়ী সদর উপজেলার রাজাপুর এলাকার মৃত রুস্তম আলী মল্লিকের ছেলে মোঃ মফিজুল ইসলাম ওরফে জুয়েল (৪০)এবং রাজবাড়ী সদর উপজেলার রামনগর এলাকার মোঃ জিনদার আলীর শেখের ছেলে মোঃ শফি উদ্দিন শেখ (৩৯)।

এছাড়া সিআর ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন রাজবাড়ী সদর উপজেলার আলিপুর এলাকার মোঃ খোয়াজ সরদারের ছেলে মোঃ ফারুক; রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকার মনির হোসেনের স্ত্রী মোসাঃ জামিনা বেগম; রাজবাড়ী সদর উপজেলার ধর্মশী এলাকার আক্কেল আলী খানের ছেলে মোঃ রুবেল খান (২৬); এবং রাজবাড়ী সদর উপজেলার গৌরীপুর এলাকার ইছহাক সেকের ছেলে সালাউদ্দিন।

তাদের সবাইকে রাজবাড়ী সদর থানাধীন বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে, শনিবার (১০ মে) রাতে রাজবাড়ী সদর থানাধীন বিনোদপুর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাজার পাটশালা স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রাসেল শেখ (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। তিনি বিনোদপুর এলাকার মোঃ মকিম শেখের ছেলে।

অভিযানে নেতৃত্ব দেন সদর থানার এসআই মোঃ জোবাইন ফেরদৌস। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে আদালতে পাঠানো হয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon