সোমবার, ১১ মে ২০২৬
 

দৌলতদিয়ায় অসুস্থতাজনিত কারণে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৬

---

মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অসুস্থতাজনিত কারণে হেদায়েত কাজী (৩৬) নামের এক  মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) সকাল সাড়ে ৮টার দিকে দৌলতদিয়া পুরাভিটা হল রোডের কমিউনিটি ক্লিনিক সংলগ্ন রাস্তার পাশে তিনি মারা যান।

মৃত হেদায়েত কাজী উত্তর দৌলতদিয়া পূর্বপাড়া এলাকার লিয়াকত কাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হেদায়েত কাজী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং প্রায় ৫ থেকে ৬ বছর আগে থেকেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। তার স্থায়ী কোনো ঠিকানা ছিল না বলেও জানা গেছে।

ঘটনার পর স্থানীয়রা বিষয়টি গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করে।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon