সোমবার, ১১ মে ২০২৬
 

অভিযানের খবর পেয়ে পালিয়ে গেলেন ভুয়া চিকিৎসক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৬

---

মোহাম্মদ জসিম উদ্দিন, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরশহর এলাকায় চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে এক মেডিকেল স্টোরে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় রোগী দেখার কেবিন, সিলগালা, চিকিৎসা সরঞ্জাম জব্দ এবং নগদ পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তবে অভিযানের খবর পেয়ে মেডিকেল স্টোরের মালিক ভুয়া চিকিৎসক মো. সোহেল রানা পালিয়ে গেছেন।

শনিবার (৯ মে) বিকেলে ইসলামপুর মোড়ে অবস্থিত শর্মী মেডিকেল স্টোরে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ।

অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান মেহেদী হাসান এবং ঘোড়াঘাট থানা পুলিশের একটি দল অংশ নেয়।

অভিযান সূত্রে জানা যায়, মেডিকেল স্টোরটিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে রোগী দেখার অভিযোগ ছিল। অভিযানের সময় কেবিন থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ, অক্সিজেন সিলিন্ডার, টেপ, ব্যান্ডেজ এবং ছোটখাটো অস্ত্রোপচারে ব্যবহৃত বিভিন্ন কেমিক্যাল ও চিকিৎসা সরঞ্জাম জব্দ করা হয়। পরে রোগী দেখার কেবিনটি সিলগালা করা হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon