![]()
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি:
একটি ফুটবল, একটি পৃথিবী” এবং “মাদক নয়, ফুটবল হোক খেলার সঙ্গী”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচরে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ। খেলায় অংশ নেয় গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব, রাজবাড়ী এবং মমিন খাঁর হাট সোনালী অতীত ক্লাব, ফরিদপুর।
শনিবার (৯ মে) বিকেলে উপজেলার উজানচর জামতলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব ২-০ গোলে ফরিদপুরের মমিন খাঁর হাট সোনালী অতীত ক্লাবকে পরাজিত করে জয়লাভ করে। বিজয়ী দলের হয়ে একটি করে গোল করেন বিএম রনি ও কেএম সোহেল।
খেলায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ম্যাচসেরা নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় মোঃ জাহিদুল ইসলাম।
প্রীতি ফুটবল ম্যাচটির আয়োজন করে মমিন খাঁর হাট ক্রীড়া ও সমাজকল্যাণ সংগঠন, ফরিদপুর। খেলা শেষে অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়দের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।
ম্যাচ শেষে গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের দলনেতা মোঃ জহিরুল ইসলাম এবং মমিন খাঁর হাট সোনালী অতীত ক্লাবের দলনেতা মোঃ ফরহাদ হোসেন বলেন, “জয়-পরাজয় বড় বিষয় নয়, অংশগ্রহণই মূল কথা। তরুণ প্রজন্মকে মাঠমুখী রাখা এবং মাদকাসক্তি থেকে দূরে রাখতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তারা আরও বলেন, এ খেলায় অন্যতম আকর্ষণ ছিল অধিকাংশ খেলোয়াড়ের বয়স চল্লিশের বেশি হওয়া। বয়সকে হার মানিয়ে মাঠে তাদের প্রাণবন্ত অংশগ্রহণ দর্শকদের মুগ্ধ করেছে।



মন্তব্য