![]()
প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন উপজেলা নবাবগঞ্জ, (দিনাজপুর)
নবাবগঞ্জ, ০৯ মে ২০২৬ দিনাজপুরের নবাবগঞ্জের ভাদুরিয়া ইউনিয়নে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। শনিবার (৯ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ভাদুরিয়া ইউনিয়নের কাবা ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান চলাকালীন সময়ে কাবা ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ তাদের প্রতিষ্ঠানের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অনেক অবৈধ ডায়াগনস্টিক সেন্টারের মালিকেরা তাদের প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যান।
এর আগে, ‘লাইসেন্স ছাড়াই চলছে ডায়াগনস্টিক সেন্টার, ভুল রিপোর্টে বিপাকে রোগীরা’ শিরোনামে জাগো নিউজে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেই প্রতিবেদনের সূত্র ধরে প্রশাসনের নজরে আসে বিষয়টি এবং আজকের এই অভিযান পরিচালিত হয়।
ইউএনও জিল্লুর রহমান জানান, তারা খবর পেয়েছেন যে অনেক প্রতিষ্ঠান লাইসেন্স ছাড়াই স্বাস্থ্যসেবা প্রদান করছে। তিনি আরও বলেন,
লাইসেন্স ছাড়া ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার অভিযোগে কাবা ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি স্থানীয় জনগণের উদ্দেশ্যে বলেন, লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানে কেউ যেন না যান। যদি কেউ গোপনে কার্যক্রম চালায়, তবে প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে এবং এমন প্রতিষ্ঠানের বিরুদ্ধে জেলসহ সিলগালা করার ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষকে ভুল রিপোর্ট ও প্রতারণার হাত থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।



মন্তব্য