বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
 

দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি পিনাক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ মে ২০২৬

---

মাসুদ জাহাঙ্গীর, দিনাজপুর

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও নিম্নআয়ের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। দুর্যোগে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের মধ্য থেকে ৭৪ টি পরিবারেরকে ৭ মে ২০২৬ ইং  বৃহস্পতিবার সকালে ঢেউটিন,শুকনো খাবার,নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেন দিনাজপুর জেলার (বিরল-বোচাগঞ্জ) - ২ নির্বাচনী এলাকার এমপি সাদিক রিয়াজ চৌধুরী (পিনাক)

টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অনেক পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এতে বহু মানুষ মানবেতর জীবনযাপন করতে বাধ্য হন। এমন পরিস্থিতিতে দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন এমপি পিনাক।

ত্রাণ বিতরণকালে তিনি বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সরকার সবসময় কাজ করে যাচ্ছে। কোনো পরিবার যেন সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।”

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সময়মতো সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এমপি পিনাকের প্রতি কৃতজ্ঞতা জানান।

স্থানীয়দের মতে, দুর্যোগকালীন সময়ে জনপ্রতিনিধিদের এমন মানবিক উদ্যোগ সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও আশার সঞ্চার করে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon