বুধবার, ৬ মে ২০২৬
 

পাকা সড়কের কাজ শুরু হলেও কাদা–দুর্ভোগে হাতিশাল, কৃষকদের চরম ভোগান্তি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৬ মে ২০২৬

 

 ---

মোঃ জাহিদ হাসান, দিনাজপুর

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের হাতিশাল গ্রামে দীর্ঘদিনের প্রত্যাশার পর প্রায় ২ কিলোমিটার সড়ক পাকাকরণের অনুমোদন মিলেছে। তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। সড়কের কাজ শুরু হলেও যথাযথভাবে বালু না ফেলা এবং মাটি সমতল না করায় বর্তমানে পুরো রাস্তা কর্দমাক্ত কাদায় পরিণত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই রাস্তার অবস্থা আরও বেহাল হয়ে পড়ে। বিভিন্ন স্থানে গভীর গর্তে পানি জমে থাকায় যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এমনকি পায়ে হেঁটে চলাচল করাও অত্যন্ত কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।

এদিকে ধান কাটার মৌসুম শুরু হওয়ায় সমস্যাটি আরও প্রকট আকার ধারণ করেছে। এই সড়ক ব্যবহার করে প্রায় এক হাজার বিঘা জমির ধান কৃষকদের বাড়িতে আনা হয়। কিন্তু রাস্তার করুণ অবস্থার কারণে কৃষকরা ধান পরিবহনে চরম ভোগান্তিতে পড়েছেন। অনেক ক্ষেত্রে ধান মাঠেই আটকে থাকছে, ফলে আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় একাধিক কৃষক বলেন, “রাস্তার কাজ শুরু হওয়ায় আমরা আশাবাদী ছিলাম। কিন্তু বর্তমান অবস্থায় আমাদের দুর্ভোগ বেড়েছে। দ্রুত কাজ সম্পন্ন না হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।”

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের দাবি, দ্রুত বালু ফেলে রাস্তা সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক, যাতে কৃষকরা নির্বিঘ্নে তাদের ফসল ঘরে তুলতে পারেন

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon