রবিবার, ৩ মে ২০২৬
 

গোয়ালন্দের উজানচরে জাটকা সংরক্ষণে ২৮০ জেলেকে চাল বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ মে ২০২৬

---

মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জাটকা আহরণে বিরত থাকা জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

রবিবার (৩ মে) বিকাল ৩ টায় গোয়ালন্দ উপজেলার উজানচর  ইউনিয়ন পরিষদ চত্বরে এই চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।

চাল বিতরন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মৃধা।

 

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাটকা আহরণ নিষিদ্ধ সময়ে জেলেদের জীবনযাত্রা নির্বাহের সহায়তায় এই চাল বরাদ্দ দেওয়া হয়। গোয়ালন্দ উপজেলার মোট ৪টি ইউনিয়নের ১ হাজার ১০০ জন নিবন্ধিত জেলে এই কর্মসূচির আওতায় জনপ্রতি ১৬০ কেজি করে চাল পাচ্ছেন। এর মধ্যে উজানচর ইউনিয়নের ২৮০ জন জেলের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।

উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মৃধা  জানান, , “ইলিশ আমাদের জাতীয় সম্পদ। জাটকা সংরক্ষণে সরকারের এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলেরা যাতে নিষেধাজ্ঞার সময়ে বিকল্প সহায়তা পায়, সে লক্ষ্যে এ চাল বিতরণ করা হচ্ছে। এতে জেলেদের মধ্যে সচেতনতা বাড়বে এবং ইলিশের উৎপাদনও বৃদ্ধি পাবে বলে আমরা আশা করছি।”

তিনি আরও বলেন, সরকারের এ ধরনের সহায়তা অব্যাহত থাকলে জেলেরা নিষেধাজ্ঞা মেনে চলতে আরও উৎসাহিত হবে এবং দেশের মৎস্য সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon