রবিবার, ৩ মে ২০২৬
 

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জোবায়ের হোসেন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ মে ২০২৬

---

 মোহাম্মদ জসিম উদ্দিন, নবাবগঞ্জ (দিনাজপুর)

 বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের অধীন ঢাকা মহানগর দক্ষিণ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ জোবায়ের হোসেন। গত ৪ এপ্রিল ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত দলীয় প্যাডে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব পাওয়া ছাত্রনেতা জোবায়ের হোসেন দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজার এলাকার সন্তান। তাঁর পিতা মোঃ ইসমাঈল হোসেন এবং মাতা মোছাঃ জুলেখা বেগম। তিনি পরিবারের মেজো ছেলে। ছাত্রজীবনের শুরু থেকেই তিনি রাজনীতির মাঠে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে জোবায়ের হোসেন রাজপথের একজন লড়াকু কর্মী হিসেবে পরিচিতি লাভ করেছেন।

নতুন দায়িত্ব পাওয়ার অনুভূতি ব্যক্ত করে জোবায়ের হোসেন বলেন, “দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা আমি সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়া-এর আদর্শ এবং তারুণ্যের অহংকার তারেক রহমান-এর নেতৃত্বে সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করে যাব। ছাত্রদলের প্রতিটি কর্মীকে সঙ্গে নিয়ে দেশের স্বার্থে যেকোনো দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে সক্রিয় থাকব।”

উল্লেখ্য, এর আগে তিনি ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন করে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তার নিজ এলাকায় ছাত্রনেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকেই তাকে অভিনন্দন জানিয়ে শুভকামনা প্রকাশ করেছেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon