রবিবার, ৩ মে ২০২৬
 

বাংলাদেশ শিক্ষক সমিতি কাঠালিয়া উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত :

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ মে ২০২৬

---

মোঃআব্দুল্লাহ আল মামুন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ শিক্ষক সমিতি (সেলিম ভুঁইয়া) কাঠালিয়া উপজেলা শাখার উদ্যোগে আজ ০২ মে শনিবার বিকাল ০৪ ঘটিকার সময় কাঠালিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষার মান উন্নয়ন সম্পর্কিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝালকাঠি-১ (কাঠালিয়া -রাজাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য  জনাব রফিকুল ইসলাম জামাল এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা  মাধ্যমিক শিক্ষা অফিসার মুঃ আনোয়ার আজিম,  কাঠালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃজালালুর রহমান আকন, সাধারন সম্পাদক আকতার হোসেন নিজাম মিরবহর, সাংগঠনিক সম্পাদক মোঃ আলিমুল ইসলাম মুন্সি। উক্ত অনুষ্ঠানে আরও  উপস্থিত ছিলেন কাঠালিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সাঈদুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি (সেলিম ভুঁইয়া) কাঠালিয়া উপজেলা শাখার সভাপতি কামরুজ্জামান পলাশ, অনুষ্ঠান সঞ্চালনা করেন মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি(সেলিম ভূইয়া) কাঠালিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃলিয়াকত আলী জমাদ্দার। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকগন সহ বিভিন্ন সুধীজন উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon