শনিবার, ২ মে ২০২৬
 

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি কাউসার, তার ফাঁদে সর্বসান্ত অনেকেই

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ মে ২০২৬

---

ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি:

অনলাইন জুয়ায় নেশাগ্রস্ত হয়ে অনেকেই সর্বসান্ত হয়েছেন। আবার কেউ কেউ হয়েছেন কোটি টাকার মালিক। কিশোর-তরুণ বয়সেই অনেকে হয়েছে বিত্ত-বৈভবের মালিক। সম্প্রতি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কাউসার ফকির(২৪) নামে এক তরুণ বেশ আলোচনায় এসেছেন।

অনুসন্ধানে জানা গেছে,গত তিন বছর আগে

কাওসার অনলাইন জুয়ার সাথে যুক্ত হয়। এই ৩ বছরেই সে গড়ে তুলেছে অনলাইনে জুয়ার বিশাল নেটওয়ার্ক। অনলাইন জুয়ার প্লাটফর্ম গড়ে তুলে রাতারাতি কোটিপতি হয়ে এখন বিলাসবহুল জীবনযাপন করছেন কাউসার। দেশের গণ্ডি পেরিয়ে কাউসার জুয়ার নেটওয়ার্ক ছড়িয়েছেন বিদেশেও। আবার নিয়ন্ত্রণ পরিচালনা করেন দেশের অনলাইন জুয়ার বিভিন্ন সাইটগুলোরও।

কাউসারের বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের হারুয়া গ্রামে। সে ওই গ্রামের কৃষক রুহুল ফকিরের ছেলে।

অনুসন্ধানে জানা গেছে,কয়েক বছর আগেও সাদামাটা জীবনযাপন করতো কাউসার। অনলাইন জুয়ায় যুক্ত হওয়ার কয়েকদিন যেতে না যেতেই তার জীবন পাল্টে যায়। হয়ে উঠেন কোটিপতি। কয়েক বছরে নামে বেনামে করেছেন অনেক সম্পত্তি। ব্রান্ডের গাড়ি, ফোন ও আলিসান জীবন এখন তার কাছে দুধভাত।

নাম প্রকাশে অনিচ্ছুক হারুয়া এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, ‘কাউসার দেশ ও বিদেশের উঠতি বয়সের ছেলেদের নিয়ে জুয়ার প্লাটফর্ম নিয়ন্ত্রণ করেন। ৩ বছর আগেও বখাটের মতো ঘুরে বেড়াতো,বেকার বলে তাকে তেমন পাত্তা দিতো না এলাকার মানুষ।এখন হঠাৎ করে বনে গেছেন কোটি টাকার মালিক। ঈশ্বরগঞ্জ ও দেশের বাহিরের শতাধিক অনলাইন স্কেমার ও জুয়ারিকে সাগর খেলা শেখাতে ও ডলার দিতে সহায়তা করে কাউসার।

স্থানীয় বাসিন্দাদের দাবি, কাউসারের অনলাইন জুয়ার ফাঁদে সর্বসান্ত হচ্ছে ঈশ্বরগঞ্জের অনেক মানুষ। তাই আইনশৃঙ্খলা বাহিনী যেন তাকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে সমাজ থেকে অনলাইন জুয়ার চক্রের লাগাম টেনে ধরেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত কাউসারের মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। তবে তার ঘনিষ্ঠ সুত্রে জানা গেছে,সে বাংলাদেশি নাম্বার কম ব্যবহার করে,বেশিরভাগ সময় সে বিদেশি নাম্বারে স্বজন ও ব্যবসায়ীক পার্টনারদের সাথে যোগাযোগ করেন।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রবিউল আজম বলেন,অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুযায়ী নিয়মত অভিযান পরিচালনা করছে। কাউসারকের বিষয়টি খতিয়ে দেখে তাকে আইনের আওতায় আনা হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon