মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
 

গোপালগঞ্জ টেরিটোরির নড়াইলের কালিয়ায় ন্যাশনাল এগ্রিকেয়ারের হাইব্রিড ধান ‘ন্যাশনাল-৬’ এর মাঠ দিবস অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬

---

মোঃ কামাল হোসেন,স্টাফ রিপোর্টার

নড়াইলের কালিয়া উপজেলার হরিশপুর এলাকায় ন্যাশনাল এগ্রিকেয়ার ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেডের হাইব্রিড ধান ‘ন্যাশনাল-৬’ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল, ২০২৬) দুপুরে আয়োজিত এ মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির বরিশাল রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ ছিদ্দিকুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলার মেসার্স ভাই ভাই কৃষি বীজ ভান্ডারের  স্বত্বাধিকারী রাজিব কুমার সাহা গোপালগঞ্জ  টেরিটরি অফিসার (এস এম ও) মোঃ কামাল হোসেন, কালিয়া উপজেলা এমপিও বাসুদেব রায়,এসপিও তৌফিকুর রহমান, স্থানীয় কৃষক করম আলীসহ এলাকার কৃষকবৃন্দ।

মাঠ দিবসে কৃষক করম আলী জানান, তিনি চলতি মৌসুমে সাড়ে চার বিঘা জমিতে ন্যাশনাল কোম্পানির ‘ন্যাশনাল-৬’ জাতের ধান চাষ করে ভালো ফলন পেয়েছেন। তিনি বলেন, “আমি অত্যন্ত সন্তুষ্ট। আগামী দিনেও এ জাতের ধান চাষ করব।”

বরিশাল রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ ছিদ্দিকুর রহমান বলেন, “ন্যাশনাল-৬ একটি সুপার হাইব্রিড গুনসম্পন্ন ধান, যা অন্যান্য জাতের তুলনায় প্রায় ১০ দিন আগাম এবং ব্লাস্ট রোগ প্রতিরোধী। এ জাতের ধান চাষ করে কৃষকরা লাভবান হবেন।”

তিনি আরও বলেন,  বাংলাদেশে কৃষি উন্নয়নে ন্যাশনাল এগ্রিকেয়ার ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেড গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। কোম্পানির সার, বালাইনাশক ও বীজ ব্যবহার করে দেশের কৃষকরা উপকৃত হচ্ছেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon