সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
 

চট্টগ্রামে অস্ত্র-গুলিসহ ১৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ওসমান গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬

---

ক্রাইম রিপোর্টার চট্টগ্রাম: আঃ হালিম (নিরব)

চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা ও হাটহাজারী থানা পুলিশের যৌথ অভিযানে অবৈধ অস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ একাধিক মামলার আসামি ওসমান গনি @ মনা (৩৫)-কে গ্রেফতার করা হয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ এপ্রিল ২০২৬ খ্রি. আনুমানিক দুপুর ২টা ৫৫ মিনিটে হাটহাজারী থানাধীন চিকনদন্ডী ইউনিয়নের একটি পাঁচতলা ভবনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আসামির দখল ও হেফাজত থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

 ---

 

অভিযানে একটি বিদেশী ৭.৬৫ পিস্তল (ম্যাগাজিনসহ), তিনটি একনলা শর্টগান, ১১ রাউন্ড ৭.৬৫ পিস্তলের তাজা গুলি, রাইফেলের গুলি, ১৭ রাউন্ড শর্টগানের কার্তুজ, দেশীয় ধারালো অস্ত্র (চাপাতি ও সুইচ গিয়ার চাকু), নগদ ৫১,০০০ (একান্ন হাজার) টাকা, বিভিন্ন মডেলের একাধিক মোবাইল ফোনসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।

 

 ---

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকা, বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে নেতৃত্ব প্রদান এবং অস্ত্র সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রয়ের সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য প্রদান করে।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে  হাটহাজারী মডেল থানায় অস্ত্র আইন ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।  একই সঙ্গে সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ ১৮ টি মামলা রয়েছে বলে জানা যায়।

অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon