বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
 

কালুরঘাট নতুন সেতুর কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে বোয়ালখালীতে মানববন্ধন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬

---

সাইফুল ইসলাম:চট্টগ্রাম দক্ষিণ

চট্টগ্রামের বোয়ালখালীতে কর্ণফুলী নদীর উপর বহুল প্রতীক্ষিত কালুরঘাট নতুন সেতুর কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সুরক্ষা ফাউন্ডেশন (আসুফ)-এর উদ্যোগে আজ এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহকারী পরিচালক রোকন উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা বরকত উল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা বেগম, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক নুর নাহার, অর্থ সম্পাদক সুজন দেব নাথ জয়, প্রচার সম্পাদক তৌহিদুল ইসলাম এবং ত্রাণ বিষয়ক সম্পাদক মনির আহমেদ।

 

মানববন্ধনে বোয়ালখালী উপজেলার সাংবাদিক, মানবাধিকার কর্মী, শিক্ষক, পরিবহন চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, কালুরঘাট সেতু শুধু বোয়ালখালীর মানুষের দীর্ঘদিনের স্বপ্নই নয়, এটি চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। সেতুর কাজ দ্রুত দৃশ্যমান না হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি দিন দিন বাড়ছে।

 

বক্তারা অবিলম্বে কালুরঘাট নতুন সেতুর নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। তারা আশা প্রকাশ করেন, দ্রুত সময়ে এ প্রকল্প বাস্তবায়ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon