রবিবার, ১২ এপ্রিল ২০২৬
 

সংরক্ষিত মহিলা আসনে পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকাকে এমপি হিসেবে দেখতে চায় বাগেরহাটবাসী

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬

---রায়হান শেখ, মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি :

রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও পরিচিত মুখ পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকাকে সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে দেখতে চাওয়ার দাবি জোরালো হচ্ছে বাগেরহাট জেলায়। সমর্থক ও স্থানীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘদিন ধরে তিনি গণতন্ত্র, অধিকার ও জনস্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন।

খান জাহান আলীর পূণ্যভূমি বাগেরহাটের মানুষের প্রত্যাশা—যোগ্য, সাহসী ও ত্যাগী নেতৃত্বের যথাযথ মূল্যায়ন হোক। তাদের বিশ্বাস, পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পেলে সেই প্রত্যাশা পূরণ হবে এবং জেলার উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন মাত্রা যোগ হবে।

সমর্থকরা আরও জানান, রাজপথের একজন পরীক্ষিত ও লড়াকু নেত্রী হিসেবে তিনি ইতোমধ্যে নিজস্ব অবস্থান তৈরি করেছেন। তার রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ তাকে জাতীয় সংসদের জন্য একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে বিবেচিত করছে তৃণমূল।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংরক্ষিত আসনে মনোনয়ন নির্ধারণে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত হলেও তৃণমূলের প্রত্যাশা ও জনপ্রিয়তা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে, রেনজিনা আহমেদ প্রিয়াংকাকে সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে দেখতে চাওয়ার বিষয়টি এখন বাগেরহাটের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon