শনিবার, ১১ এপ্রিল ২০২৬
 

নবাবগঞ্জে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারের ছড়াছড়ি, ঝুঁকিতে সাধারণ মানুষ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬

---

নিজস্ব প্রতিবেদক:

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারে অবৈধভাবে গড়ে উঠেছে একাধিক ডায়াগনস্টিক সেন্টার। এসব প্রতিষ্ঠানের অধিকাংশই প্রয়োজনীয় সরকারি অনুমোদন বা লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুত লাভের আশায় কিছু অসাধু ব্যক্তি কোনো ধরনের বৈধ কাগজপত্র ছাড়াই ডায়াগনস্টিক সেন্টার খুলে বসেছে। এতে করে সাধারণ মানুষ সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি ভুল রিপোর্টের কারণে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে।

বিশেষজ্ঞদের মতে, একটি ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার জন্য সরকারের নির্ধারিত লাইসেন্স ও দক্ষ টেকনিশিয়ান থাকা বাধ্যতামূলক। অন্যথায় ভুল পরীক্ষার ফলাফল রোগীর জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। বাংলাদেশে নিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টারগুলো নির্দিষ্ট লাইসেন্সের আওতায় পরিচালিত হয়? ।

স্থানীয় বাসিন্দারা জানান, “বাজারে হঠাৎ করে অনেক ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে, কিন্তু কোনটা আসল আর কোনটা ভুয়া—তা বুঝা কঠিন। আমরা আতঙ্কের মধ্যে আছি।”

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল। তারা অবৈধ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়ে বন্ধ করা এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon