শনিবার, ১১ এপ্রিল ২০২৬
 

বিজ্ঞানীদের দারুণ আবিষ্কার! চমকে দিচ্ছে প্রযুক্তির দুনিয়া

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬

---

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (বিজ্ঞান মেলা)-২০২৬, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা। শুক্রবার (১০ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আয়োজনের উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল।

মেলায় অংশ নেওয়া খুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প ও প্রযুক্তিনির্ভর মডেল প্রদর্শন করছে, যা দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে। পরিবেশবান্ধব প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, স্মার্ট ডিভাইস, কৃষি উন্নয়নভিত্তিক উদ্ভাবনসহ নানা বিষয়ে শিক্ষার্থীদের সৃজনশীল কাজ মেলায় স্থান পেয়েছে। অনেক প্রকল্পেই স্থানীয় সমস্যার বাস্তবসম্মত সমাধানের চিত্র তুলে ধরা হয়েছে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তোলা, উদ্ভাবনী চিন্তাধারা বিকাশ এবং প্রযুক্তি শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিচারকদের সামনে তাদের প্রকল্প উপস্থাপন করছে এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছে, যা তাদের আত্মবিশ্বাস ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর বিশ্বে টিকে থাকতে হলে নতুন প্রজন্মকে বিজ্ঞান শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে। এ ধরনের বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি দেশ গঠনে ভবিষ্যৎ বিজ্ঞানী তৈরির ক্ষেত্র প্রস্তুত করে।

উল্লেখ্য, ১০ ও ১১ এপ্রিল অনুষ্ঠিত এ বিজ্ঞান মেলায় বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের বাছাই করা হবে। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

অনুষ্ঠানটি জাতীয় জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় অভিভাবক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরাও মেলায় উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্ভাবনী কার্যক্রম ঘুরে দেখছেন এবং তাদের উৎসাহিত করছেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon