শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
 

সরাইলে ডাঃ কামরুল হাসানের বদলী প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬

---

আব্বাস উদ্দিন: (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া সরাইল হাসপাতালের আরএমও ডাঃ কামরুল হাসানের বদলী প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকার সর্বস্তরের নাগরিক বৃন্দ। শুক্রবার সকাল ১১ টায় সরাইল হাসপাতাল মোড়ে এ মানববন্ধন করা হয়েছে।

ডাঃ কামরুল হাসান সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক। গত বৃহস্পতিবার (০৯ এপ্রিল) তাঁকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের চিকিৎসক হিসেবে সাময়িক বদলীর আদেশ দেন ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া। মানববন্ধনে অংশ নেন সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার, উদিচীর সভাপতি মোজাম্মেল পাঠান ও সেক্রেটারী সিরাজুল ইসলাম, শাহওয়ালি উল্লাহ জাবেদ, যুবদল নেতা সাইফুল ইসলাম, ছাত্রদল নেতা শিবলী সাদিক, এমরান, বশির সহ আপামোর জনগণ । মানববন্ধনে বক্তারা জানান, সরাইল হাসপাতালে একটি চক্রের চক্রান্তের শিকার হয়েছে ডাঃ কামরুল হাসান। তাঁর বদলী প্রত্যাহার করে পুনরায় তাকে সরাইল হাসপাতালে বহাল রাখার দাবি করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon