বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
 

ভোলা দৌলতখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুলের কংগ্রেস অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৯ এপ্রিল ২০২৬

---

জামাল খান,জেলা সংবাদদাতা

ভোলার দৌলতখানে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্টিশন, এন্টারপ্রেনারশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকাল ৩টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা কৃষিবিদ হুমায়রা সিদ্দীকা’র সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড.মো. নজরুল ইসলাম সিকদার।

এসময় আরও বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো.খাইরুল ইসলাম মল্লিক, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী, পার্টনার প্রকল্পের বরিশাল অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মো. রিয়াজ উদ্দিন, উপজেলা কৃষকদল সভাপতি মো. আলমগীর মাস্টার প্রমূখ।

এছাড়াও পার্টনার ফিল্ড স্কুলের উপকারভোগী শিক্ষার্থী কৃষক মো. ইমন, কৃষক মো. রাজিব হোসেন, কৃষাণী নুরুন নাহার বক্তব্য দেন। এসময় বক্তারা আরও বলেন, “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের প্রশিক্ষণে ফসলের বহুমুখীকরণ, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা তৈরি, অধিক ফলন উৎপাদন, কৃষি প্রযুক্তির ব্যবহার, পুষ্টি সমৃদ্ধ ফলজ উৎপাদনের প্রতি গুরুত্বারোপ করা হয়। কংগ্রেস স্কুলে প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের অভিজ্ঞতার বিনিময় ও সমস্যা সমাধানে একে অপরের সহযোগী ভূমিকা পালন করে। টেকসই কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলতে কৃষকদের জ্ঞানকে আরো প্রসারিত করতে প্রশিক্ষণের বিকল্প নেই। এসময় রাজনৈতিক নেতৃবৃন্দ, কংগ্রেসে কৃষক প্রতিনিধি, পার্টনার ফিল্ড স্কুলের কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon