![]()
এ জেড সুজন, লালপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভা কর্তৃক আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
আজ (৭ এপ্রিল) সকাল ৯টার সময় উপজেলা মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলহাস হোসেন সৌরভ এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হারুনার রশিদ(পাপ্পু), সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ঝর্ণা মন্ডল, উপজেলা কৃষকদলের যুগ্ন আহ্বায়ক আশিকুর রহমান মুক্তি, লালপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুল বাসার সুমন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্রীড়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দলগত মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরি হয়।
শুভ উদ্বোধন শেষে খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়, যা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।



মন্তব্য