![]()
ফয়সাল হোসেন লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৫নং চর ফলকন ইউনিয়নের ৭নং ওয়ার্ড সংলগ্ন মেঘনা নদীতে একটি অজ্ঞাত পরিচয় পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (২৯ মার্চ, ২০২৬) আনুমানিক বিকেল ৪:০০ ঘটিকার দিকে স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
ঘটনার বিস্তারিত: স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে নদীর পাড়ে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পায় এলাকাবাসী। তাৎক্ষণিক বিষয়টি কমলনগর থানা পুলিশ ও স্থানীয় নৌ-পুলিশকে জানানো হয়। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসনের সদস্যরা।
পুলিশের বক্তব্য:
ঘটনাস্থল থেকে নৌ-পুলিশের ইনচার্জ আজিজুল হক জানান, খবর পাওয়ার সাথে সাথেই নৌ-পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহটি উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এখনো নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পরিচয় শনাক্তে সহায়তা:
যদি কোনো ব্যক্তির নিকটাত্মীয় নিখোঁজ থাকে বা এই ব্যক্তির পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা থাকে, তবে দ্রুত কমলনগর থানা অথবা স্থানীয় নৌ-পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।



মন্তব্য