সোমবার, ৩০ মার্চ ২০২৬
 

কচুয়ায় জমি নিয়ে বিরোধ: ছেলের হামলায় পিতা ও ভাই গুরুতর আহত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬

---

মো:মুন্না শেখ বাগেরহাট  প্রতিনিধি:

বাগেরহাটের কচুয়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছেলের হামলায় পিতা ও ভাই গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (২৯ মার্চ ২০২৬) বিকেল আনুমানিক ৩টা ১০ মিনিট থেকে ৩টা ৪০ মিনিটের মধ্যে কচুয়া উপজেলার সদর ইউনিয়নের টেংরাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আসমাউল শেখ (৪২) তার পিতা ইদ্রিস শেখ (৮০) ও ভাই রবিউল শেখ (৩৫)-এর সঙ্গে জমি নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে নিজ বাড়িতেই দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালান তিনি। এতে পিতা ও ভাই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সূত্রে জানা গেছে, আসমাউল শেখ তার পিতার কাছ থেকে ২ কাঠা জমি কেনার জন্য ১ লাখ টাকা অগ্রিম দিয়েছিলেন। তবে ঘটনার দিন তিনি জমি না নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে অগ্রিম টাকা ফেরত চান। এ সময় তার পিতা কয়েকদিন সময় চাইলে বিষয়টি নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং এ হামলার ঘটনা ঘটে।

এ বিষয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon