![]()
মোঃ শাকিল মোল্লা,রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দে মোটর এবং বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ রবি (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার(২৪ মার্চ) ভোর ৬ টার পূর্বে যেকোনো সময় উপজেলার দৌলতদিয়া এলাকার নতুন পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত রবি পূর্ব পাড়ার বাসিন্দা। তিনি পালক পিতা মোঃ সেন্টু ও পালক মাতা রাবেয়ার সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের কোনো এক সময় মোঃ শফি সরদারের সেচকৃত ধানক্ষেতে ব্যবহৃত মোটর এবং বৈদ্যুতিক তার চুরি করতে যান রবি। এ সময় মোটরের সাথে সংযুক্ত বৈদ্যুতিক তারে বিদ্যুৎ প্রবাহিত থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটর এবং বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ধানক্ষেতে পড়ে তার মৃত্যু হয়েছে।এবং হাতে বিদ্যুতের ক্যাবল হাতে জড়ানো ছিলো এবং গায়ের মধ্যে কিছু অংশ পুড়ে পুড়ে গেছে।ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।



মন্তব্য