![]()
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাসস্ট্যান্ড ও ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ ) দুপুরে পরিচালিত এ অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন। এসময় যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে ৬ জন চালককে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারা অনুযায়ী মোট ২ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
অভিযান চলাকালে ভুক্তভোগী যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়াও ফেরত দেওয়া হয়, যা যাত্রীদের মাঝে স্বস্তি ফিরিয়ে আনে।
এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলাম এবং গোয়ালন্দঘাট থানার ওসি (তদন্ত) মোঃ রাশেদুল ইসলামসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অতিরিক্ত ভাড়া আদায়সহ যাত্রী হয়রানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।



মন্তব্য