বুধবার, ১৮ মার্চ ২০২৬
 

দৌলতদিয়ায় সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে ১’শ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬

---

মোঃ শাকিল মোল্লা , রাজবাড়ী জেলা প্রতিনিধি: 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে একশ পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতরের উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

১৮ মার্চ বুধবার বিকাল ৪ টায় দৌলতদিয়া ইউনিয়ন জামায়াত ইসলামি কার্যালয় হতে জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন সমাজ কল্যাণ বিভাগ এ খাদ্য সামগ্রী বিতরন করে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল,আলু,চিনি,সেমাই ও দুধ।

বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর রাজবাড়ী জেলা আমীর ও কেন্দ্রীয় শূরা সদস্য এ্যাডঃ মোঃ নুরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী জেলা সমাজ কল্যাণ বিভাগের সেক্রেটারি এ্যাডঃ মোঃ শরিফ মিয়া, গোয়ালন্দ উপজেলা সমাজ কল্যাণ বিভাগের সভাপতি ও গোয়ালন্দ পৌর জামায়াতের আমীর মাওঃ মোঃ জালাল উদ্দিন প্রামানিক, দৌলতদিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ আনোয়ার হোসেন মোল্লা প্রমূখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতদিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও ইউনিয়ন সমাজ কল্যাণ বিভাগের সভাপতি হাফেজ মোঃ আবু সাইদ সোহাগ।

অনুষ্ঠানের সভাপতি আবু সাইদ সোহাগ বলেন, দুঃস্থ ও অসহায়দের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আমাদের আজকের এ আয়োজন। আমরা ভবিষ্যতে আরো বড় পরিসরে এ ধারা অব্যাহত রাখার চেষ্টা করব।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon