মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
 

জবি ছাত্রদল নেতা সোহানের নেতৃত্বে অসহায়দের মাঝে খাবার বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬

---

আশিকুর রহমান, ‎জবি প্রতিনিধি

‎‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সদস্য তামাসুল ইসলাম সোহান এর নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অসহায় ও দুস্থ মানুষের মধ্য খাদ্য বিতরণ কর্মসূচি পালন করা হয়।

‎‎গত মঙ্গলবার ( ১৬ মার্চ)একদল ছাত্রদলের নেতাকর্মী অসাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ভিক্টোরিয়া পার্ক এলাকায় এ কর্মসূচি পালন করেন।

‎ছাত্রদল নেতা সোহান বলেন, ‘এই রমজানে সকলের মধ্যে আনন্দ ভাগ করে নিতে চাই।সকলের মুখে হাসি ফুটানো এবং দেশকে সুসংগঠিত করার জন্য তারেক রহমানের আশা অর্জন করতে চাই।সকলকে সাথে নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।জিয়া পরিবারের জন্য সকলের নিকট দোয়া চাই এবং দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা কামনা করছি।’

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon