বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
 

গোয়ালন্দে মোস্তফা মেটালের উদ্যোগে ইমামদের মাঝে ইফতার ও ঈদ উপহার প্রদান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২৬

---

মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দে উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের উদ্যোগে উপজেলার বিভিন্ন মসজিদের ২০০ জন ইমামগণের সম্মানে ইফতার ও ঈদ উপহার প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৩ টায় উপজেলা মডেল মসজিদ হলরুমে এ ইফতার ও ঈদ উপহার প্রদান করা হয়।

ইফতার ও ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস।

অনুষ্ঠানে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের পরিচালক মোঃ সেলিম মুন্সী’র সভাপতিত্বে এসময় অন্যান্য অতিথিদের মধ্যে গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিরুল ইসলাম তিতাস, পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার সভাপতি মোঃ জালাল উদ্দিন প্রামাণিক সহ উপজেলার সকল মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।

মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের পরিচালক মোঃ সেলিম মুন্সী বলেন, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেড সবসময় মানুষের কল্যাণে, সামাজিক উন্নয়নে এবং ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে থাকে। তার‌ই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারো পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ইমামদের সম্মানে ইফতার ও ঈদ উপহার প্রদান করা হলো। তিনি আরো বলেন, আমাদের প্রতিষ্ঠানের পক্ষ হতে আগামীতেও  এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon