![]()
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দে স্থানীয় সাংবাদিকদের সম্মানে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) উপজেলার রমজান মাতুব্বর পাড়া এলাকায় অবস্থিত মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ কারখানা প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গোয়ালন্দে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা মুন্সি, পরিচালক মো. সেলিম মুন্সি, গোয়ালন্দ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহ্বায়ক হেলাল মাহমুদসহ গোয়ালন্দে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। এ সময় মোস্তফা মুন্সি বলেন, পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরতে এবং সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার করার লক্ষ্যে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সাংবাদিকদের সঙ্গে এমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে তিনি আগ্রহ প্রকাশ করেন।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।



মন্তব্য