![]()
বিশেষ প্রতিনিধি:
ঢাকা মহানগর উত্তর ৮ নম্বর ওয়ার্ডে আসন্ন কাউন্সিলর নির্বাচনের প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় এসেছে যুবদল নেতা সোহরাব দেওয়ান এর নাম। স্থানীয় জনগণের একটি বড় অংশ তাকে কাউন্সিলর হিসেবে দেখতে চাচ্ছেন।
সোহরাব দেওয়ান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর শাহ আলী থানা শাখার সাবেক ধর্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি প্রায় ১৭ বছর ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। বিশেষ করে জুলাই আন্দোলনে স্বৈরাচার হাসিনার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং গণ-অভ্যুত্থানের সময় রাজপথে নেতৃত্ব দেয়ার কারণে তিনি স্থানীয় রাজনীতিতে পরিচিত মুখে পরিণত হয়েছেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ৫ আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন কিছু অনুপ্রবেশকারী নেতা চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন, তখন সোহরাব দেওয়ান সাধারণ মানুষের আস্থা রক্ষা এবং এলাকায় শান্তি বজায় রাখার পথে এগিয়ে এসেছেন। স্থানীয়রা তাকে সাধারণ মানুষের সেবায় নিবেদিত ও দায়িত্বশীল নেতা হিসেবে দেখেন।
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকার উন্নয়ন, মাদকবিরোধী অবস্থান এবং মানুষের সুখে,দুঃখে পাশে থাকার কারণে তার প্রতি আস্থা তৈরি হয়েছে। একাধিক বাসিন্দা বলেন, আমরা এমন কাউন্সিলর চাই, যিনি শুধু নির্বাচনের সময় নয়, সব সময় মানুষের পাশে থাকবেন। সোহরাব দেওয়ান সেই যোগ্যতা রাখেন। তাকে একবার সুযোগ দেওয়া উচিত।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের রাজপথের অভিজ্ঞতা, তৃণমূল পর্যায়ের সমর্থন এবং সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ এই তিনটি বিষয় সোহরাব দেওয়ানকে সম্ভাব্য শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তবে দলীয় মনোনয়ন ও নির্বাচনী সমীকরণই শেষ পর্যন্ত নির্ধারণ করবে তিনি কতটা এগিয়ে যেতে পারেন। ঢাকা মহানগর উত্তর ৮ নম্বর ওয়ার্ডে পরিবর্তনের প্রত্যাশা নিয়ে সোহরাব দেওয়ানকে ঘিরে যে জনসমর্থন তৈরি হয়েছে, তা স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



মন্তব্য