![]()
নলডাঙ্গা নাটোর প্রতিনিধি,
নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বাসুদেবপুরে ড্রাইভিং প্রশিক্ষণের ইনস্ট্রাক্টর ও ইনচার্জ ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা উপজেলা শাখার সেক্রেটারি মোঃ আব্দুল মালেক রাব্বানীর বিরুদ্ধে অবৈধভাবে টাকা নিয়ে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (৯ মার্চ) সকালে উপস্থিত অন্যান্য শিক্ষার্থীদের মাঝে সন্দেহ হলে তিন জন অবৈধভাবে প্রশিক্ষণ নিতে আসা শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করলে তারা বিষয়টি স্বীকার করে। এসময় ঐই প্রশিক্ষনার্থীরা টিটিসি’তে আসলে হট্টগোল শুরু হয়। এ সময় আব্দুল মালেক রাব্বানী তাদের কাছে টাকা নিয়ে প্রশিক্ষণ করানোর ব্যবস্থা করে দিয়েছেন বলে,শিক্ষার্থীরা স্বীকার করে।
এ বিষয়ে অভিযুক্ত ড্রাইভিং ইন্সট্রাক্টর এন্ড ইনচার্জ এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা উপজেলা শাখার সেক্রেটারি আব্দুল মালেক রাব্বানী দায় স্বীকার করে বলেন,তারা বেকার যুবক ও বয়স কম হওয়ায় টাকার বিনিময়ে নিয়মবহির্ভূতভাবে প্রশিক্ষণের সুযোগ করে দেই। এটি আমার অপরাধ হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড হতে বিরত থাকবো। এই মর্মে টিটিসি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজাফফর হোসেন এর হস্তক্ষেপে তিনজন প্রশিক্ষনার্থীর কাছ থেকে উৎকোচ নেয়া সমূদয় অর্থ ফেরত দেওয়ার অঙ্গিকার করি।
এ বিষয়ে নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজাফফর হোসেন বলেন, অফিস টাইমের প্রথমার্ধে প্রতিষ্ঠানের ড্রাইভিং ইন্সট্রাক্টর এন্ড ইনচার্জ আব্দুল মালেক রাব্বানীর বিরুদ্ধে তিনজন শিক্ষার্থীর কাজ থেকে প্রশিক্ষণ বাবদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাই। তাৎক্ষণিক আমি প্রশিক্ষক মালেককে আমার অফিসে ডেকে পাঠাই। মালেককে বিষয়টি অবগত করলে মালেক বিষয়টি স্বীকার করে। পরবর্তীতে শিক্ষার্থীদের টাকা ফেরত দিতে নির্দেশ দেই। ভবিষ্যতে এমন অনৈতিক কাজে জড়িত না হতে সতর্ক করি।



মন্তব্য