![]()
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ী জেলায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে মনিটরিং অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। রবিবার (০৮ মার্চ ) জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন রাজবাড়ী জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সিদ্দিক।
অভিযানকালে গোয়ালন্দ উপজেলার চন্দনী বাসস্ট্যান্ড এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে রাখা এবং নিয়ম বহির্ভূতভাবে ব্যবসা পরিচালনার অভিযোগে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং জ্বালানি তেল অবৈধভাবে মজুদ বা অনিয়মের মাধ্যমে বিক্রি না করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃত্রিম সংকট প্রতিরোধে এ ধরনের মনিটরিং অভিযান অব্যাহত থাকবে।



মন্তব্য