![]()
মোঃ রাকিব উদ্দিন ফয়সাল,রূপগঞ্জ নারায়ণগঞ্জ:
মাত্র পাঁচ মাস ১৭ দিনে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দারুস সুন্নাহ মুজাহিদিয়া লাভরাপাড়া কাওমি মাদ্রাসা ও এতিমখানার ছাত্র মোঃ জুবায়ের আহম্মেদ।
১০ বছর বয়সী মোঃ জুবায়ের আহম্মেদ নাজেরানা শেষে কোরআনে হাফেজ হতে এ মাদরাসায় ভর্তি হয়েছিল।শনিবার (৭ এপ্রিল) বিকেলে মাদরাসা মাঠে আনুষ্ঠানিকভাবে মোঃ জুবায়ের আহম্মেদ`কে সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।সংবর্ধনা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক( ওসি) আফজাল হোসেন আওলাদ, ডেবনেয়ার গ্রুপের পরিচালক পরিচালক মোঃ আকিবুল খান,ভূলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভূঁইয়া,সাধারণ সম্পাদক আব্দুল জলিল,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া,রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ,মাদ্রাসার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী জাকির খন্দকার,ইলিয়াস বেপারী প্রমুখ।
উল্লেখ হাফেজ মোঃ জুবায়ের আহম্মেদ নরসিংদী জেলার আমদিয়া ইউনিয়নের আখালিয়া গ্রামের আমির হোসেনের চতুর্থ ও কনিষ্ঠ সন্তান। কোরআনে হাফেজ হতে মা-বাবা ও শিক্ষকদের সার্বিক সহযোগিতা ও দোয়া পেয়েছেন বলে জানান মোঃ জুবায়ের আহম্মেদ।
মোঃ জুবায়ের আহম্মেদ,বলেন ‘আমার শিক্ষকরা যেমন সহায়তা করেছে, তেমিন আমিও দিন-রাত পড়েছি। যে কারণে ৫ মাস ১৭ দিনে আমার পুরো কোরআনের হিফজ সম্পন্ন হয়।এজন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি।’
জুবায়ের আহম্মেদের বড় ভাই হাফেজ মোহাম্মদ নুরে আলম, বলেন ‘আমার ভাই ছোটবেলা থেকেই অনেক মেধাবী ছিলেন। আল্লাহর অশেষ মেহেরবানি ও শিক্ষকদের সহযোগিতায় সে মাত্র ৫ মাস ১৭ দিনে কোরআন হিফজ করা শেষ করতে পেরেছে। আমার ছোট ভাই যেন আরও বড় আলেম হতে পারে, সেজন্য দেশবাসীসহ সবার দোয়া চাই।’
মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা মুফতী মামুনুর রশীদ রোমানী বলেন, ‘মাদরাসায় ২০০জন শিক্ষার্থী রয়েছে। সম্প্রতি বিভিন্ন কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ নিয়েছে। এর মধ্যে মোঃ জুবায়ের আহম্মেদ মাত্র ৫ মাস ১৭ দিনে কুরআন হিফজ সম্পন্ন করেছে। আমি দেশবাসীর কাছে দোয়া চাই, এই ছাত্র যেন একজন ভালো আলেম হতে পারে। একইসঙ্গে আমরা প্রত্যেক শিক্ষার্থীকে যোগ্য হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি।



মন্তব্য