বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
 

কাঁঠালিয়ায় আদালতের চুড়ান্ত রায়ের পূর্বে জমি দখলের অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী ২০২৬

---

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বাঁশবুনিয়া গ্রামে আদালতের চুড়ান্ত রায়ের পূর্বে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানাযায়, আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামের নির্মল হালদার জমি জমার বিরোধ নিষ্পত্তির জন্য বিজ্ঞ সিভিল জজ আদালত ঝালকাঠিতে দেওয়ানী মোকদ্দমা নং- ১৮/২০২৬ দায়ের করেন। বিজ্ঞ আদালতে মামলা চলমান থাকা অবস্থায় আদালতে চুড়ান্ত রায়ের অপেক্ষো না করিয়া নির্মল হালদার ও তাহার পরিবারের লোকজন একই গ্রামের স্বপন হালদার, বাবুল শাখারী, নারায়ন কর্মকার, রাজীব চন্দ্র ও অসীত মন্ডলের ভোগ দখলীয়  জমিতে পিলার স্থাপন করে।

 

এ বিষয় কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবু নাছের রায়হান জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে এবং  উভয় পক্ষকে আদালতের সিদ্ধান্তের উপর আস্থা রাখার অনুরোধ করা হয়েছে।

 

মন্তব্য

এলাকার খবর

Developed By: Dotsilicon