শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
 

মালয়েশিয়ায় লোক পাঠানোর নাম করে এক প্রতারকের খপ্পরে পড়ে নড়াইলের খাইরুল মুন্সির ৪৮ লক্ষ টাকা হাতছাড়া।

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী ২০২৬

 

---

নড়াইল সংবাদদাতা

মোহাম্মদ খাইরুল মুন্সি, পিতা, মোহাম্মদ তোতা মুন্সি, গ্রাম লাহুড়িয়া দীননাথ পাড়া, পোস্ট লাহুরিয়া, থানা লোহাগাড়া, জেলা নড়াইল, খায়রুল মুন্সী গত ২০১৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত মালয়েশিয়া শ্রমজীবী হিসেবে কাজ করে। একই সঙ্গে কাজ করার সুবাদে পরিচয় হয়, প্রতারক মোহাম্মদ নিজাম মোল্লার সাথে, মোহাম্মদ নিজাম মোল্লা, গ্রাম মইনঘাট পোস্ট মইনঘাট। থানা দোহাড়,জেলা ঢাকা। প্রতারক নিজাম মোল্লা বিদেশের লোক নিবে এই কথা বলে খাইরুল মুন্সির কাছ থেকে বিভিন্ন সময়ে ২৬ টি পাসপোর্ট এবং ৪৮ লক্ষ টাকা হাতিয়ে নেয়। সে এখন পর্যন্ত একটি লোকও বিদেশে নিতে পারে নাই। মোহাম্মদ নিজাম মোল্লা, খায়রুল মুন্সির কাছ থেকে ২০২১ সাল থেকে বিভিন্ন সময় টাকা নিতে থাকে। খাইরুল মুন্সি ইসলামী ব্যাংকের মাধ্যমে বিভিন্ন সময় টাকা নিজাম মোল্লার কাছে প্রেরণ করে। যা ইসলামী ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর সমস্ত রিসিট খায়রুল মুন্সির কাছে গচ্ছিত আছে। এরই মধ্যে খায়রুল মুন্সি এবং নিজাম মোল্লা উভয়ে বাংলাদেশে চলে আসে।খায়রুল মুন্সী ঢাকা জেলা দোহায় নিজাম মোল্লার কাছে টাকার জন্য গেলে বিভিন্ন মাস্তান দিয়ে ভয় ভীতি দেখিয়ে জানে মেরে ফেলার হুমকি দেয়। একপর্যায়ে খাইরুল মুন্সি ভয় পেয়ে জীবন নিয়ে পালিয়ে বাড়িতে চলে আসে। এখন কোন উপায় না পেয়ে খায়রুল মুন্সী আইনের কাছে আশ্রয় নিয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon