রবিবার, ২৮ জুন ২০২৬
 

জাবি চেজ ক্লাবের নেতৃত্বে মমিন-সাদমান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী ২০২৬

---

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চেস ক্লাবের (JUCHC) নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছরের জন্য গঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইংরেজি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মমিনুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন আইন ও বিচার বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী সাদমান সৌমিক খান।

 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী)  ক্লাবের এক সভায় সর্বসম্মতিক্রমে নতুন এই কমিটি ঘোষণা করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দাবা খেলাকে আরও জনপ্রিয় করা, মেধার বিকাশে সহায়ক পরিবেশ তৈরি এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের দাবারু গড়ে তোলাই নবগঠিত কমিটির প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।

এছাড়াও কমিটির অন্যান্য পদে রয়েছেন, সহ-সভাপতি সাদমান ভূঁইয়া (অর্থনীতি - ৫১), সহ-সাধারণ সম্পাদক আকন মোস্তাফিজ (ইংরেজি - ৫১), সাংগঠনিক সম্পাদক সাদনান হোসেন দিহান (সিএলসি - ৫৩), কোষাধ্যক্ষ শিপন (এফএন্ডবি - ৫১),সহ-সাংগঠনিক সম্পাদক শাফিন (ফিলোসফি - ৫৪), দপ্তর সম্পাদক শাওন (গণিত - ৫৩), তথ্য ও প্রযুক্তি সম্পাদক সামিউল (৫২তম ব্যাচ), প্রচার ও প্রকাশনা সম্পাদক  মনোশীষ হাজং (প্রত্নতত্ত্ব - ৫৩), এম. ওয়াসী (ইউআরপি - ৫৩), শাফি (এআইএস - ৫৪) এবং মিজান (ইংরেজি - ৫৪), কার্যকরী সহকারী হিসেবে মনোনীত হয়েছেন: ফরহাদ হোসাইন (ইংরেজি - ৫০) ও ইমাম (আইআর - ৫২।

 কার্যকরী সদস্য হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন: শ্রাবণ (গণিত - ৫৩), আবদুল্লাহ (এফএন্ডবি - ৫৩), আবির (গণিত - ৫৩), ফাহমিদ (ইংরেজি - ৫৪), জিসান রহমান (ম্যাথ ৫৪), মো: হারুন (ম্যাথ ৫৪)।

 

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দাবার সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি আন্তঃবিশ্ববিদ্যালয় ও জাতীয় পর্যায়ে দক্ষ দাবা দল গঠনে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon