বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
 

জবিতে শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী ইফতার আয়োজন জবি ছাত্রদলের

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী ২০২৬

---

 

আশিকুর রহমান, জবি প্রতিনিধি  

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী ইফতার কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) পবিত্র রমজানের সপ্তম দিনে বিশ্ববিদ্যালয়ের কলা ভবন প্রাঙ্গণে এই আয়োজনের শুভ সূচনা করা হয়।

 

ইফতারে অংশগ্রহণকারী বিশ্বিবদ্যালয়ের ১৯ ব্যাচের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম বলেন, মেসে থেকে পড়াশোনা করি অনেক সময় একা ইফতার করতে ভালো লাগে না। আবার ইফতারির আয়োজন করাটাও বেশ ঝামেলার। ক্যাম্পাসে ছাত্রদলের এই আয়োজনের কথা শুনে আসলাম। সবার সাথে বসে ইফতার করতে পেরে খুব ভালো লাগছে। এমন আয়োজনের জন্য জবি ছাত্রদলকে ধন্যবাদ।

 

এ বিষয়ে জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ও জকসু  কার্যনির্বাহী সদস্য সাদমান আমিন সাম্য বলেন, পবিত্র রমজানে অনেক শিক্ষার্থী পরিবার ছেড়ে ক্যাম্পাসে অবস্থান করেন। তাদের এই ত্যাগের প্রতি সম্মান জানিয়ে এবং রমজানের বরকত ভাগ করে নিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ইনশাআল্লাহ, মাসব্যাপী আমাদের এই ইফতার আয়োজন অব্যাহত থাকবে যাতে কোনো সাধারণ শিক্ষার্থী ইফতার নিয়ে সংকটে না পড়েন।

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক বলেন, ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করে। পবিত্র রমজান মাসে অনেক শিক্ষার্থী মেসে বা হলে থেকে কষ্ট করে পড়াশোনা করেন, তাদের অনেকের জন্যই মানসম্মত ইফতার নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। সাধারণ শিক্ষার্থীদের সেই কষ্টের কথা বিবেচনা করেই আমাদের এই মাসব্যাপী ইফতারের আয়োজন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon