![]()
বাকৃবি প্রতিনিধি:
হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটি (এইচআরডিএস) আনুষ্ঠানিকভাবে তাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার নতুন কমিটি ঘোষণা করেছে। নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন ভেটেরিনারি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. লিখন ইসলাম এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন কৃষি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. জুলফিকার সুলতান।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিফাত উল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে কামরুল হাসান ও সাদিয়া রহমান আশা, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন রিজন ও মোছা. তাহমিনা আক্তার এমা।
সাংগঠনিক সম্পাদক পদে আরাফাত রহমান আকিব, কোষাধ্যক্ষ পদে আব্দুল্লাহ বিন আতাউর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোছা. সাদিয়া সিদ্দিকা শান্তা ও আহসানুল হক হিমেল মনোনীত হয়েছে।
এছাড়াও কমিটিতে আইন সহায়তা, দপ্তর, গবেষণা ও সংখ্যালঘু বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মোট ২৩ জন শিক্ষার্থীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘মানবাধিকার রক্ষা এবং শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কমিটি কাজ করে যাবে। নতুন কমিটির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতে এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।’



মন্তব্য