বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
 

জাবি প্রেসক্লাবের বর্ষসেরা রিপোর্টার পুরষ্কার পেলেন ৮ সাংবাদিক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী ২০২৬

---

 জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০২৫-২৬ কার্যকরী কমিটির সাধারণ সভায় বিভিন্ন ক‍্যাটাগরিতে  বর্ষসেরা রিপোর্টার হিসেবে পুরস্কার পেয়েছেন জাহাঙ্গীরনগর  বিশ্ববিদ্যালয়ের ৮ জন সাংবাদিক।

বুধবার  (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে  আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে “স্পেশাল রিপোর্ট “ক‍্যাটাগরিতে প্রথম  হয়েছেন ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার এস এম তাওহীদ, দ্বিতীয় হয়েছেন ‘দৈনিক আমাদের সময়’ পত্রিকার আলি হাসান মোর্তুজা এবং তৃতীয় হয়েছেন  ‘ডেইলি মিরর অব বাংলাদেশ’ এর মাহফুজ আলম সোহাগ। “ফিচার ক্যাটাগরিতে” প্রথম হয়েছেন এনপিবি নিউজ এর আমির ফয়সাল এবং দ্বিতীয় হয়েছেন দৈনিক যুগান্তর পত্রিকার রাশেদুল ইসলাম।

“ভর্তি পরীক্ষার সেরা প্রতিবেদক” হিসেবে  পুরস্কার পেয়েছেন ‘দৈনিক অর্থনীতি কাগজ’ পত্রিকার মো. নিশান খান।

“বেস্ট কন্ট্রিবিউটর”হিসেবে নির্বাচিত হয়েছেন দ্যা ‘ডেইলি সানশাইন’ এর মো. আলামিন খান এবং “রাইজিং কন্ট্রিবিউটর ” হিসেবে পুরষ্কৃত হয়েছেন যুগের কণ্ঠস্বর এর গোলাম মাহমুদ রাব্বি।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে “দৈনিক আমার দেশ’ পত্রিকার প্রতিনিধি এস. এম তাওহিদ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের বর্ষসেরা রিপোর্টার পুরস্কার পাওয়া আমার জন্য সত্যিই গর্ব ও আনন্দের। সাংবাদিকতা আমার কাছে শুধু পেশা নয়, দায়িত্ব ও প্রতিশ্রুতির জায়গা। এই স্বীকৃতি আমার কাজের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিল। আমি কৃতজ্ঞ জাবি প্রেসক্লাবের সম্মানিত সদস্যদের প্রতি, যারা আমার কাজকে মূল্যায়ন করেছেন। পাশাপাশি ধন্যবাদ জানাই আমার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের, যাদের সহযোগিতা ও অনুপ্রেরণা ছাড়া এ অর্জন সম্ভব হতো না। ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ, সাহসী ও জনস্বার্থমূলক সংবাদ পরিবেশনে নিজেকে নিয়োজিত রাখবো—এই অঙ্গীকারই আজ পুনর্ব্যক্ত করছি।

দৈনিক অর্থনীতি কাগজের প্রতিনিধি মো: নিশান খান বলেন, এই সম্মান আমার জন্য অনুপ্রেরণার। সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার পথেই সামনে এগিয়ে যেতে চাই। প্রেসক্লাবকে আন্তরিক ধন্যবাদ এমন স্বীকৃতির জন্য।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon