দেশের বিভিন্ন অঞ্চলে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ নতুন কিছু নয়। তবে সাম্প্রতিক সময়ে গাজীপুর মহানগরীর একটি এলাকায় দুই ব্যক্তিকে ঘিরে জনমনে প্রশ্ন উঠেছে—জবর দখলবাজদের “খুঁটির জোর” কোথায়?
স্থানীয় সূত্রে জানা যায়, পুবাইল থানার হায়দারাবাদ এলাকায় ৩৯ নম্বর ওয়ার্ডের সাবেক আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেম্বার মো. আবুল কাশেম এবং পলাশর ডেকোরেটরের প্রতিষ্ঠাতা আবুল হাশেমের বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে।
অভিযোগকারীদের বক্তব্য
অভিযোগকারী হিন্দু সম্প্রদায়ের দুই ভাই—বিপ্লব চন্দ্র সরকার ও প্রদীপ চন্দ্র সরকার। তাঁদের দাবি, ১৯০৮ সাল থেকে তাঁদের পূর্বপুরুষদের বসতবাড়ি, বিটা ও খেতখামারের জমি সংক্রান্ত সিএস, আরএস ও এসএ রেকর্ডে তাঁদের পরিবারের নাম বিদ্যমান। যদিও গাজীপুরে এখনও বিএস সেটেলমেন্ট সম্পন্ন হয়নি, তবে তাঁদের হাতে ডিজিটাল খাজনা ও খারিজ সংক্রান্ত প্রমাণপত্র রয়েছে, যা তাঁদের একান্ত মালিকানা নির্দেশ করে।
তাঁদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিনের বিরোধের প্রেক্ষিতে তাঁরা একাধিক মামলা দায়ের করেন এবং পর্যায়ক্রমে রায় পান—
মন্তব্য