রবিবার, ২২ মার্চ ২০২৬
 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষার্থীদের জন্য কনসার্ট, ভর্তুকি দিচ্ছে প্রশাসন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫

---

আশিকুর রহমান,  জবি প্রতিনিধি

আগামী জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দিবস-২০২৫ সফলভাবে উদযাপনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া  হয়েছে। এবার বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষার্থীদের জন্য কনসার্টের আয়োজন করা হবে এবং ভর্তুকি মূল্যে খাবারের ব্যবস্থা থাকবে।

 

সোমবার (১৩ অক্টোবর) ২০২৫ তারিখে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। “জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫” উদযাপন উপলক্ষ্যে গঠিত সমন্বয় কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এই সভায় সভাপতিত্ব করেন।

 

সভায় গৃহীত প্রধান সিদ্ধান্তসমূহ:

 বিশ্ববিদ্যালয় দিবসে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। শিক্ষার্থীরা জনপ্রতি মাত্র ৫০ টাকা দিয়ে নিজ নিজ বিভাগে রেজিস্ট্রেশন করবে। অবশিষ্ট অর্থ অর্থাৎ প্রতি শিক্ষার্থীর জন্য ১৫০ টাকা ভর্তুকি হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে।

 দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের বিনোদনের জন্য একটি কনসার্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

সভায় সমন্বয় কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক সমিতির সভাপতি, প্রক্টর, ছাত্রকল্যাণ ও জনসংযোগ দপ্তরের পরিচালকসহ বিভিন্ন ক্রিয়াশীল সংগঠন, সাংবাদিক সমিতি এবং কর্মচারী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon