মঙ্গলবার, ৯ জুন ২০২৬
 

আনন্দঘন আয়োজনে কর্ণফুলী আবদুল জলিল কলেজে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৫

---


সাইফুল ইসলাম, চট্টগ্রাম প্রতিনিধি

আনন্দ-উচ্ছ্বাস ও আবেগঘন পরিবেশে কর্ণফুলী আবদুল জলিল কলেজে অনুষ্ঠিত হলো নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান-২০২৫। শনিবার, ২১ জুন দিনব্যাপী কলেজ প্রাঙ্গণে এই আয়োজনকে কেন্দ্র করে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।


অনুষ্ঠানে এ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীনের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ গভর্নিং বডির সভাপতি  মাসুমা জান্নাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য এডভোকেট এস এম ফোরকান।


অনুষ্ঠানে গভর্নিং বডির সদস্য ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান শামীম আক্তার চৌধুরীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপাধ্যক্ষ সমীর রঞ্জন নাথ, শিক্ষক পরিষদ সম্পাদক এইচ এম আবু ওবায়দা এবং নবীন বরণ ও বিদায় উপ-কমিটির আহ্বায়ক নাজমা বেগম।

এছাড়া উপস্থিত ছিলেন গভর্নিং বডির প্রাক্তন সদস্য এইচ এম হারুন অর রশিদ ও  নুরুল আবছার চৌধুরী।


শিক্ষার্থীদের পক্ষ থেকে নবীনদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন উম্মে মারওয়া (দ্বিতীয় বর্ষ, বিজ্ঞান) এবং বক্তব্য রাখেন নুসরাত জাহান (দ্বিতীয় বর্ষ, বিজ্ঞান)। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন সুমাইয়া তাসলিম তোয়া (প্রথম বর্ষ, মানবিক) এবং বক্তব্য রাখেন রশ্মি আক্তার (প্রথম বর্ষ, মানবিক)। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী মো. শাহদাৎ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি মাসুম জান্নাত শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, নবীন ও প্রবীণ এ কলেজে অধ্যয়ন করে অভিভাবকদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে নতুন বাংলাদেশ বিনির্মানে ভুমিকা রাখবে। শিক্ষকদের যথাযথ সম্মান প্রদর্শন এর মাধ্যমেই তা অর্জন করা সম্ভব।

বিশেষ অতিথি এডভোকেট এস এম ফোরকান বলেন,আজকের প্রজন্ম আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই পারবে এ দেশকে দূর্নীতিমুক্ত করতে।

সভাপতির বক্তব্য অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে

এ প্রতিষ্ঠানে পড়ালেখা করে জীবনের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে আমরা চেষ্টায় কোন ত্রুটি রাখিনি। আশা করি তোমরা সফল হবে।


দিনব্যাপী অনুষ্ঠানে ছিল: ১. নবীন ও বিদায়ীদের সংবর্ধনা ২. CBET প্রোগ্রামের ৬ জন শিক্ষার্থীকে ১০,০০০/- টাকা করে বৃত্তি প্রদান, ৩. বিদায়ী রোভার সদস্যদের সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান, ৪. শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, ৫. অতিথি শিল্পী নিঝুম এর সঙ্গীত পরিবেশনা


এই আয়োজনে নবীনদের মাঝে নতুন উদ্যম ও বিদায়ীদের চোখে ছিল আবেগঘন মুহূর্ত। কলেজ পরিবারের সম্মিলিত প্রয়াসে অনুষ্ঠানটি পরিণত হয় এক আনন্দঘন স্মৃতিতে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon