![]()
আশিকুর রহমান, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরে বিষয়ে আলোচনা করতে শিক্ষা মন্ত্রণালয়ের সভা আগামী বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত হবে।
সোমবার (১৩ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আহমেদ শিবলী স্বাক্ষরিত এক নোটিশে এই ঘোষণা দেয়া হয়।
নোটিশে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ বিভাগের আওতাধীন ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন, ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্প’ শীর্ষক প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভা আগামী ১৫ জানুয়ারি বেলা সাগে ১১ টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব জনাব সিদ্দিক জোবায়ের এর সভাপতিত্বে এ বিভাগের সভাকক্ষে (কক্ষ নং- ১৮১৫, ভবন-৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) অনুষ্ঠিত হবে।
নোটিশে সভার আলোচ্যসূচি হিসেবে বলা হয়, প্রকল্পের কাজ বাংলাদেশ সেনাবাহিনীর নিকট হস্তান্তর; অগ্রগতি পর্যালোচনা; এবং বিবিধ।
এছাড়া নোটিশে উক্ত সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার/প্রতিনিধি প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দিতে শিক্ষামন্ত্রনালয়, ইউজিসি ও সেনা কর্মকর্তাদের সাথে আগামী বুধবার বৈঠক হবে বলে জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমিন। ওই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি।



মন্তব্য