বুধবার, ১৯ আগস্ট ২০২৬
 

মহিলা লীগের সভানেত্রী ফেন্সিডিল সহ গ্রেফতার

কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা
প্রকাশ: ৫ এপ্রিল ২০২৩

---
নারায়নগঞ্জ জেলা প্রতিনিধি:

নারায়ণগঞ্জ সদর উপজেলার হাজীগঞ্জ এলাকা থেকে শহরের ১১নং ওয়ার্ড মহিলা লীগের সভানেত্রী মাহাবুবু আক্তার নুপুরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। ওই সময়ে বসত ঘর থেকে ভারতীয় তৈরি আমদানী নিষিদ্ধ ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

৪ এপ্রিল মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পঠানো হয়েছে। এর আগে সোমবার মধ্যরাতে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর ডিবির এসআই তাপস কান্তি রায় বাদী হয়ে নুপুর ও তার স্বামী মহিউদ্দিনকে আসামি করে মামলা দায়ের করেন। মহিউদ্দিন বর্তমানে পলাতক রয়েছে।

ডিবির এস আই তাপস কান্তি রায় জানান, ঈদকে সামনে রেখে মাদক মজুদ করে নুপুর বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে মাদক বিক্রি করছে নুপুর ও তার স্বামী-এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি হাজীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon