![]()
সিয়াম সরকার পলাশ(নরািসংদী)প্রতিনিধিঃ নরসিংদীর পলাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে পলাশের অসহায় ও দুস্থদের মাঝে নগদ অর্থ ও যুব ঋণ বিতরন করা হয়। আজ সোমবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা শেষে এ অর্থ বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা সমাজ সেবা কার্ষালয়ের পক্ষ থেকে ১৫ জন অসহায় ও দুস্থদের মাঝে নগদ চার হাজার টাকা করে আর্থিক অনুদান ও উপজেলা যুব উন্নয়ন কার্ষালয়ের পক্ষ থেকে ১০ জন যুবককে কর্মসংস্থানের জন্য ৬ লক্ষ ৮০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন,ঘোড়াশাল পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষার,উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার,উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার মোজ্জামেল হক মন্টুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধাণগন।
এদিকে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরীসহ উপজেলার কর্মকর্তাবৃন্দ।



মন্তব্য