মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
 

ফরিদপুরের বোয়ালমারীতে ইব্রাহিম শেখ (২৫) যুবকের মরদেহ উদ্ধার।

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬

 ---

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে ধানক্ষেত থেকে ইব্রাহিম শেখ (২৫ ) নামের যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিবার (২৯ শে- আগস্ট) সকালে উপজেলার ময়না ইউনিয়নের বানিয়াড়ী গ্রামের একটি ধানের জমির আইলের পাশে পড়ে থাকা অবস্থায় ইব্রাহিম শেখ নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইব্রাহিম এর বাড়ি পার্শ্ববর্তী বেলজানী গ্রামে তার বাবার নাম মুক্তার হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে ,সকালে জমির পাশে ইব্রাহিমের মরদেহ টি পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। এ সময় তার কোমরে বিদ্যুতের কাজে ব্যবহৃত একটি প্লাস এবং জমিতে পানি দেয়ার জন্য একটি সেচ পাম্প ও কিছু কাঁটাতারের অংশ  কিছু দূরে পড়ে থাকতে দেখা যায়।পুলিশও স্থানীয়দের ধারণা সেচ পাম্প চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা গিয়ে থাকতে পারেন ।স্থানীয়রা পুলিশকে খবর দেন ।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য পুলিশ মরদেহ টি মর্গে পাঠিয়েছেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon